Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মাটি খুঁড়তেই মিলল কলসিভর্তি গ্রেনেড,উদ্ধার হলো যেভাবে

admin • 08 Jul 2024, 07:38 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মাটি খুঁড়তেই মিলল কলসিভর্তি গ্রেনেড,উদ্ধার হলো যেভাবে

গাজীপুর মহানগরীর দক্ষিণ ছায়াবীথি এলাকায় মাটি খুঁড়তে গিয়ে কলসিভর্তি গ্রেনেড পাওয়া গেছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ ঘটনায় ঢাকায় বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে ওই সেগুলো পরীক্ষা করবে বলে জানা গেছে।

জানা যায়, সম্প্রতি সাড়ে ৩ কাঠা বাউন্ডারি করা জমিতে ৬ তলা বাড়ি করার জন্য কাজ শুরু করেন জমির মালিক আবুল কাশেম। সকালে কয়েকজন শ্রমিক মাটি খোঁড়া শুরু করেন। একপর্যায়ে ৩-৪ হাত মাটি গর্ত করার পর একটি মাটির কলসি বেড়িয়ে আসে। কোদালের আঘাতে কলসি ফেটে গেলে ভেতর হতে গ্রেনেড বের হয়। পরে তারা আতঙ্কিত হয়ে কাজ বন্ধ করে স্থানীয়দের ও বাড়ির মালিককে জানান। পরে বাড়ির মালিক পুলিশে খবর দেন।

বাড়ির মালিক আবুল কাশেম বলেন, শ্রমিকরা সাড়ে ৯টার দিকে বিষয়টি জানান। পরে প্রথমেই ৯৯৯ এ ফোন দেই। পরে নিজে গাজীপুর সদর থানায় গিয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আপাতত গেটে তালা দেওয়া আছে। অনেক লোক আসছে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

সদর মেট্রো থানার ওসি সৈয়দ রাফিউল করিম জানান, গ্রেনেড সদৃশ কিছু বস্তু পাওয়া গেছে। এগুলো পরীক্ষা করে নিরাপত্তার স্বার্থে আশপাশের লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে এবং জায়গাটির গেটে তালা দেওয়া হয়েছে। ওই বস্তুগুলো পরীক্ষা করার জন্য ঢাকায় বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পাওয়া বস্তুগুলো পরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।