Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মাগুরায় পুলিশ-বিএনপি সংঘর্ষ, গুলিতে ছাত্রদল নেতার মৃত্যু

admin • 04 Aug 2024, 02:08 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মাগুরায় পুলিশ-বিএনপি সংঘর্ষ, গুলিতে ছাত্রদল নেতার মৃত্যু

মাগুরা শহরের পারনানন্দুয়ালী এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি-ছাত্রদলের সংঘর্ষে জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বী রাব্বী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

রোববার বেলা ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আহত আরো কয়েকজন হয়েছেন। এখনো এলাকায় উত্তেজনা রয়েছে। থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান।

মাগুরার সিভিল সার্জন ডা. শামীম কবির বলেন, নিহতের ডাকনাম রাব্বী। ধারণা করা হচ্ছে, তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। এখনো ময়নাতদন্ত করা সম্ভব হয়নি। মরদেহ নিয়ে চলে গেছেন তার পরিবারের সদস্যরা।

এদিকে মহম্মদপুর উপজেলায় আওয়ামী লীগের অফিসসহ সরকারদলীয় নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।