Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মসজিদ থেকে মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

admin • 11 Jul 2025, 09:14 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মসজিদ থেকে মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

নওগাঁর রাণীনগরে মসজিদ থেকে তামিম হোসেন (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার কালীগ্রাম ডাকাহার পাড়া মুন্সিপুর মদিনাতুল উলুম হাফেজিয়া ক্বওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

 

নিহত শিক্ষার্থী তামিম হোসেন রাজশাহী জেলার চারঘাট উপজেলার খড়েরবাড়ী গ্রামের সাইদুল ইসলামের ছেলে। মাদ্রাসার হিফয্ বিভাগের শিক্ষক রিফাত হোসেন জানান, তামিম হিফয্ বিভাগের ছাত্র।

 

গত ৩দিন ধরে গলায় টনসিল হওয়ার কারণে জ্বরে ভুগছিল। শুক্রবার দুপুরে অন্যান্য ছাত্ররা পাশের গ্রামে জামে মসজিদে জুমার নামাজ পড়তে গেলে তামিম নামাজে যায়নি। নামাজের পর সবাই মাদ্রাসায় এসে দুপুরের খাবারের সময় তামিমকে দেখতে পাওয়া যায়নি। পরে খাবার শেষে তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে মাদ্রাসার ওয়াক্তিয়া মসজিদের ভিতরে তীরের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে রশি কেটে তার নিথর দেহ নামানো হয়।

মাদ্রাসার মহতামিম রেজুয়ানুল ইসলাম দুলাল জানান, মাদ্রাসা ছুটি থাকায় তিনি বাড়িতে ছিলেন। নামাজের পর মাদ্রাসার একজন শিক্ষক তাকে ফোন করে বিষয়টি জানান। আসলে কিভাবে কি হয়েছে তা বলতে পারছিনা।

 

রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো: রায়হান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ইতিমধ্যে প্রয়োজনীয় তদন্ত শুরু করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের রির্পোট পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।