Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেন আশফাকুল ইসলাম

admin • 10 Aug 2024, 06:53 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেন আশফাকুল ইসলাম

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেন আশফাকুল ইসলাম। তিনি এর আগে আপিল বিভাগের বিচারপতি ছিলেন। শনিবার বিকেলে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৫ বিচারপতি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আজকের মধ্যে তারা সবাই রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দেবেন।

পদত্যাগ করতে যাওয়া আপিল বিভাগের ৫ বিচারপতি হলেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।

উল্লেখ্য, বিচারপতি মো. আশফাকুল ইসলাম ২০২২ সালের ৮ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন। এর আগে ২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান তিনি। দুই বছর পর ২০০৫ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে স্থায়ী নিয়োগ পান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।