Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের লড়াকু সংগ্রহ

admin • 22 Oct 2023, 06:50 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের লড়াকু সংগ্রহ

বিশ্বকাপে নিজেদের প্রথম চার ম্যাচই জিতেছে ভারত-নিউজিল্যান্ড। নিজেদের পঞ্চম ম্যাচে ভারতের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ ২৭৩ রান। ফলে ২৭৪ রানের লক্ষ্য পেয়েছে ভারত।

রোববার (২২ অক্টোবর) ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়ামে শুরু হয় ভারত ও নিউজিল্যান্ডের এ হাইভোল্টেজ ম্যাচ।

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। নিউজিল্যান্ডের হয়ে ইনিংস উদ্বোধন করেন উইল ইয়ং ও ডেভন কনওয়ে। অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করে শুরুতেই কিউইদের চেপে ধরেন ভারতীয় বোলাররা। ১৯ রানের মধ্যে ২ উইকেট তুলে নেয় তারা। মোহাম্মদ সিরাজের বলে ডেভন কনওয়ে শূন্য রানেই ক্যাচ দিয়ে ফেরেন। ২৭ বলে ১৭ করা উইল ইয়ংককে বোল্ড করেন মোহাম্মদ শামি।

তবে শুরুর সেই বিপদ দারুণভাবে কাটিয়ে উঠেন রাচিন রাবিন্দ্র আর ড্যারেল মিচেল। ১৫২ বলে ১৫৯ রানের মারকুটে জুটি গড়েন তারা। অবশেষে ৩৪তম ওভারে এই জুটি ভেঙে স্বাগতিক শিবিরে স্বস্তি ফেরালেন মোহাম্মদ শামি। শামির অফকাটারের লোভে পড়ে লংঅনে ছক্কা হাঁকাতে গিয়েছিলেন রাবিন্দ্র। শুভমান গিল নেন সহজ ক্যাচ। ৮৭ বলে ৬ বাউন্ডারি আর ১ ছক্কায় ৭৫ রান করে সাজঘরে ফেরেন রাবিন্দ্র।

এরপর টম লাথাম বেশিক্ষণ টিকতে পারেননি। কিউই অধিনায়ককে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন কুলদ্বীপ যাদব। ৭ বলে ৫ করেন লাথাম। তবে দেখেশুনে খেলে ১০০ বলে সেঞ্চুরি তুলে নেন ড্যারেল মিচেল। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ১৩০ রানও করেছেন তিনি।

এদিন ভারতের হয়ে ৫ উইকেট পেয়েছেন মোহাম্মদ সামি, কুলদিব যাদব পেয়েছেন ২ উইকেট আর ১টি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।