Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসাছাত্রের মৃত্যু

admin • 29 Nov 2022, 06:32 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসাছাত্রের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে সুপারি গাছে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিঠু শেখ (১৪) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের পীতাম্বর বশী গ্রামের স্কুল পাড়ায় এ ঘটনা ঘটে।

   

মিঠু শেখ ওই এলাকার দিনমজুর শহিদ শেখের ছেলে ও ডাঁসা মহুর আলী দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র।লিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মিঠু দুপুর দেড়টার দিকে সুপারি গাছে ব্রাজিলের পতাকা টাঙাতে উঠেছিল।

 

এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে মাটিতে পড়ে যায়। এতে তার পা পুড়ে যায় এবং মুখ দিয়ে ধোঁয়া বের হতে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

   

কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে পড়ে মাদরাসাছাত্র মারা গেছে। এ বিষয়ে আইনি কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।