Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

বিশ্বকাপজয়ী কোচ স্কালোনিকে পেতে চায় বিশ্বের দামী ক্লাব

admin • 24 Nov 2023, 10:33 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বিশ্বকাপজয়ী কোচ স্কালোনিকে পেতে চায় বিশ্বের দামী ক্লাব

২০১৮ বিশ্বকাপের পর ভঙুর এক দল নিয়ে শুরু করেছিলেন যাত্রা। তারপর একে একে কোপা আমেরিকা, ফিনালিসিমা এমন কি ফুটবল বিশ্বকাপের শিরোপাও পাইয়ে দিয়েছেন লিওনেল স্কালোনি।

 

বিশ্বকাপের পর তার সঙ্গে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তিও করেছিল আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। কিন্তু হঠাৎ করেই ব্রাজিলের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে জয় তুলে নিয়ে কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দেন। এতে করে আর্জেন্টিনা দল ও সমর্থকদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ার অবস্থা।

   

এদিকে আর্জেন্টাইন গণমাধ্যমের খবর, এএফএ প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়ার সঙ্গে নানা কারণে সম্পর্কের অবনতি হয়েছে এ মাস্টার মাইন্ডের। তাই তিনি আর আর্জেন্টিনার কোচের চেয়ারে আর থাকতে চাচ্ছেন না।

 

হুট করে স্কালোনির আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিতেই নড়েচড়ে বসেছে অনেক নামীদামী ক্লাব। তাদেরই একটি দল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। আর গ্যালাক্টিকোরা যে তাকে পেতে বেশ আগ্রহী এমনটা প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত। স্পোর্তর বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসও।

   

চলতি মৌসুম শেষেই রিয়ালের ডাগ আউটে আর দেখা যাবে না কার্লো আনচেলত্তিকে। আলবিসেলেস্তেদের দায়িত্ব ছাড়ার পর ব্রাজিলের কোচ হওয়ার কথা রয়েছে তার। গত জুলাইয়ে বিষয়টি নিশ্চিত করেছিল ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজ। তাই তো তার জায়গায় একজন ভালো মানের কোচ খুঁজছে ক্লাবটি।

   

স্প্যানিশ গণমাধ্যমটি আরও জানিয়েছে, এরই মধ্যে বার্নাব্যুতে আনার জন্য স্কালোনির সঙ্গে নাকি আলোচনা চালিয়েছে যাচ্ছে ক্লাব কর্তৃপক্ষ।

   

তবে ক্লাবটি যে শুধু স্কালোনিকেই রাডারে রেখেছে এমনটিও নয়। তাদের রাডারে রয়েছে ব্রাইটনের কোচ রবার্তো ডি জারবি এবং লিভারকুসেনের কোচ জাবি আলোনসো। এছাড়া রয়েছে যুব দলের কোচ রাউল এবং আলভারো আরবেলোর নামও।

   

উল্লেখ, ব্রাজিলের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, আর্জেন্টিনার এমন এক কোচ প্রয়োজন যার সম্ভাব্য সব রকম প্রেরণা আছে এবং তিনি...আমার এখন বলটা থামিয়ে ভাবতে হবে। কারণ এ সময়ে আমার অনেক কিছুই ভাবার আছে। এই খেলোয়াড়েরা কোচিং স্টাফকে অনেক কিছু দিয়েছে।

 

এখন আমি কি করব সেটা নিয়ে ভাবা প্রয়োজন। বিদায় বা এমন কিছু বলছি না। তবে আমাকে ভাবতে হবে কারণ প্রত্যাশার মাত্রাটা অনেক উঁচুতে, আর এভাবে চালিয়ে যাওয়া এবং জয়ের পথে থাকাও বেশ জটিল কাজ।

   

ম্যাচ শেষে কোচিং স্টাফের সবাইকে নিয়ে মারাকানায় ছবি তোলেন স্কালোনি। আর্জেন্টাইন গণমাধ্যমগুলোর ধারণা সবাইকে বিদায় বলতেই এমন ফটোসেশন করেছেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।