Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিচার বিভাগের কর্মকর্তাদের ১০ দিনের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে

admin • 14 Aug 2024, 02:11 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বিচার বিভাগের কর্মকর্তাদের ১০ দিনের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগীয় সব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব বিবরণী দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

 

আগামী ১০ কর্মদিবসের মধ্যে তাদের সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

 

ড. আসিফ নজরুল বলেন, জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে বিচার হবে। গণহত্যা ও গুলি বর্ষণের বিচার হবে, মামলা হচ্ছে। মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিচার করা যায় কিনা তা খতিয়ে দেখা হবে। জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে।

 

আইন উপদেষ্টা বলেন, সারাদেশে মিথ্যা ও হয়রানিমূলক মামলা ৩ দিনের মধ্যে প্রত্যাহারের উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু তা করা সম্ভব হয়নি। পুলিশ বাহিনী না থাকায় সেটা সম্ভব হয়নি। এখন পুলিশ যোগ দিয়েছে, আশা করি ৩১ আগস্টের মধ্যেই সেইসব মামলা প্রত্যাহার করা হবে।

 

বৃহস্পতিবারের (১৫ আগস্ট) মধ্যে ঢাকা শহরের মামলা প্রত্যাহার হবে। এছাড়া সাংবাদিক রোজিনা ইসলাম ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদর রহমান মান্নার মামলা আগামীকালের (বৃহস্পতিবার) মধ্যে প্রত্যাহার হবে বলেও জানান তিনি।

 

তিনি বলেন, বৈষম্য সর্বব্যাপী। ধর্মের ভিত্তিতে, রাজনৈতিক ভিত্তিতে যত বৈষম্য হয়েছে তা নিরসন করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।