জেলার খবর
সারা দেশ
বাড়ি থেকে পালিয়ে প্রেমিক-প্রেমিকার বিষপানে আত্মহত্যা
admin
• 13 Sep 2022, 09:01 PM
• পঠিত 0 বার
কুষ্টিয়ায় বাড়ি থেকে পালিয়ে প্রেমিক প্রেমিকার বিষপানে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। কুষ্টিয়া সদর উপজেলা ইবি থানাধনী ঝাউদিয়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, ঝিনাইদহ জেলার ছেলে ও মেয়ে পালিয়ে এসে ঝাউদিয়া ইউনিয়ন বৈদ্যনাথপুর গ্রামে ছেলের আত্মীয় সালামের বাড়িতে পালিয়ে আসে প্রেমিক -প্রেমিকা। পরে সেখানে তারা বিষপানে আত্মহত্যা করে।
পরিবারের লোকজন সাংবাদিকদের জানান, গতকাল ছেলে মেয়ে দু'জন পালিয়ে আসে। পরে অনেক খোঁজাখুঁজি করে আমরা পায়নি। আজ মঙ্গলবার দুপুর ১ টা ৩০ মিনিট সময় আমরা খবর পায়।
বিষপানে মৃত্যু শাহীন বিশ্বাসের ছেলে সাগর ইসলাম ( ১৭ ) গ্রাম রাজনগর, ইউনিয়ন মির্জাপুর থানা শোলকুপা জেলা ঝিনাহদহ এবং হালিম মন্ডলে মেয়ে বর্ষা খাতুন (১৬) গ্রাম গোবিন্দপুর থানা শোলকুপা জেলা ঝিনাইদহ।
ঝাউদিয়া পুলিশ ক্যাম্প এসআই কবির হোসেন ও এএসআই অনুপম সঙ্গীয় ফোর্স নিয়ে দুজনের উদ্ধার করেন ৷ এবং লাশটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠান ।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





