বাংলাদেশ সেনাবাহিনীর ৩৮তম বিএমএ স্পেশাল (জেএজি) কোর্সের আওতায় জাজ অ্যাডভোকেট জেনারেল (JAG) – পুরুষ পদে অফিসার ক্যাডেট নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ২৩ আগস্ট ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদবী: জাজ অ্যাডভোকেট জেনারেল (JAG) – শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্য
শিক্ষাগত যোগ্যতা: > এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ (জাতীয় মাধ্যম)।
ইংরেজি মাধ্যমের জন্য:
> ‘O’ লেভেল: ৬টি বিষয়ের মধ্যে ৪টিতে ‘B’, ১টিতে ‘C’ ও ১টিতে ‘D’ গ্রেড
> ‘A’ লেভেল: ২টি বিষয়ের মধ্যে ১টিতে ‘C’ ও ১টিতে ‘D’ গ্রেড
> এলএল.বি (সম্মান) ডিগ্রিতে ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪.০০ স্কেলে)
> এলএল.এম ডিগ্রিতেও কমপক্ষে সিজিপিএ ৩.০০
বয়স: ০১ জানুয়ারি ২০২৬ তারিখে সর্বোচ্চ ২৮ বছর,যাদের বয়স ২৬ বছরের বেশি, তারা বিবাহিত হলেও আবেদন করতে পারবেন
অযোগ্যতা: > সেনা, নৌ বা বিমান বাহিনী থেকে বরখাস্ত/অপসারিত; আইএসএসবি পরীক্ষায় দু’বার “আউট” বা “প্রত্যাখ্যাত”;চোখের দৃষ্টিশক্তি নির্ধারিত সীমার বাইরে;১৮ বছর হওয়ার আগে ল্যাসিক অপারেশন;দ্বৈত নাগরিকত্ব থাকলে।
আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদন: https://join.army.mil.bd
আবেদন ফি: ১,০০০ টাকা (বিকাশ, নগদ, রকেট বা কার্ডে পরিশোধযোগ্য)
আবেদন প্রক্রিয়া শেষে প্রার্থীরা কল-আপ লেটার ডাউনলোড করতে পারবেন
নির্বাচন প্রক্রিয়া: লিখিত পরীক্ষা: ২৯ আগস্ট ২০২৫, সকাল ৯টা, শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল, ঢাকা সেনানিবাস
বিষয়: পেশাগত ও সাধারণ জ্ঞান (১০০ নম্বর)
মৌখিক ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা: ১২-১৬ অক্টোবর ২০২৫, এএফএমআই, ঢাকা সেনানিবাস
আইএসএসবি পরীক্ষা: আইএসএসবি নির্ধারিত তারিখে পরীক্ষা ও সাক্ষাৎকার
চূড়ান্ত নির্বাচন: সব ধাপ সফলভাবে সম্পন্নকারীদের সেনা সদর দপ্তর থেকে যোগদানপত্র দেওয়া হবে
প্রশিক্ষণ ও কমিশন: ১ বছর বিএমএ প্রশিক্ষণ শেষে লেফটেন্যান্ট পদে কমিশন
সেনাবাহিনীর বেতনক্রম অনুসারে বেতন, বাসস্থান, চিকিৎসা ও সন্তানদের শিক্ষাসুবিধা
আবেদন শেষ তারিখ: ২৩ আগস্ট, ২০২৫
বিস্তারিত তথ্য জানতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন





