Thursday, 8 October 2026
শিরোনাম
বয়লারে লিকেজে উৎপাদন শুরুর ৪৮ ঘণ্টার মধ্যেই বন্ধ যমুনা সার কারখানা কুমারখালীতে বিশ্ব দৃষ্টি দিবস পালিত জামালপুরে ভিজিএফের চাল বেচাকেনায় ব্যবসায়ীকে জরিমানা ফেসবুকে চিকিৎসকের পোস্ট, ‘প্রসববেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ জামালপুরে শ্রমিক দল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, গ্রেপ্তার দাবিতে আল্টিমেটাম কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা: হানিফসহ ৪ জনের মামলার রায় যেকোনো দিন বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৭ম মৃত্যুবার্ষিকী আজ জসীম পল্লী মেলা চালুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত পূজামণ্ডপে মদপান করে মাতলামি করলে ঘাড় ধরে নিয়ে আসব: পুলিশ সুপার
সারা দেশ

বয়লারে লিকেজে উৎপাদন শুরুর ৪৮ ঘণ্টার মধ্যেই বন্ধ যমুনা সার কারখানা

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
বয়লারে লিকেজে উৎপাদন শুরুর ৪৮ ঘণ্টার মধ্যেই বন্ধ যমুনা সার কারখানা

দীর্ঘ আট মাস পর গ্যাস সংকট কাটিয়ে পুনরায় উৎপাদনে ফিরেছিল জামালপুরের সরিষাবাড়ী উপজেলার যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (জেএফসিএল)। তবে উৎপাদন শুরুর মাত্র দুই দিনের মাথায় বয়লারে লিকেজ দেখা দেওয়ায় আবারও বন্ধ হয়ে গেছে ইউরিয়া সার উৎপাদন।

 


বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সার কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) দেলোয়ার হোসেন। এর আগে ভোররাত সাড়ে ৩টার দিকে বয়লারে লিকেজ ধরা পড়লে কারখানার ইউরিয়া উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়।

 


এর আগে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দেশের অন্যতম বৃহৎ এই সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। প্রায় আট মাস উৎপাদন বন্ধ থাকার পর গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে পুনরায় উৎপাদন শুরু হয়। কিন্তু উৎপাদন স্বাভাবিক হওয়ার আগেই বয়লারের ত্রুটির কারণে আবারও উৎপাদন ব্যাহত হলো।

 


কারখানা কতৃপক্ষ জানায়, যমুনা সার কারখানায় প্রতিদিন প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে। উৎপাদিত সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ কমান্ড এলাকার ১৯টি জেলায় সরবরাহ করা হয়। ফলে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট অঞ্চলে সার সরবরাহ ব্যবস্থার ওপর প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

 


যমুনা সার কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) দেলোয়ার হোসেন বলেন, কারখানার অন্যান্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে। অ্যামোনিয়া উৎপাদন চলছে। তবে বয়লারে সামান্য সমস্যা দেখা দিয়েছে। আশা করছি, এক থেকে দুই দিনের মধ্যেই সমস্যার সমাধান করে পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু করা সম্ভব হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।