Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বন্যার্তদের পাশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা

admin • 24 Aug 2024, 08:35 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বন্যার্তদের পাশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা

দেশের বন্যাকবলিত মানুষদের সহায়তায় সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতনের অর্থ জমা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগ এবং এর আওতাধীন দপ্তর-সংস্থার সব কর্মকর্তা-কর্মচারী।

 

শনিবার (২৪ আগস্ট) এ সিদ্ধান্তের কথা জানান জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন।

 

সিনিয়র সচিব বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থার সব কর্মকর্তা-কর্মচারী একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেবেন।'

 

তিনি দেশের এ সংকটকালে সবাইকে নিজেদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার আহ্বান জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।