Sunday, 8 November 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল চালু

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল চালু

ভারতের উজান ঢল ও টানা বৃষ্টিতে দেশের ১১টি জেলায় চলছে ভয়াবহ বন্যা। লাখো মানুষ পানিবন্দী। দেশের বন্যা পরিস্থিতিতে আক্রান্ত মানুষদের সহায়তা করতে তহবিল গঠন করেছে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়।

শুক্রবার বেলা ২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ড. ইউনূসের অফিসিয়াল ফেসবুকসহ প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সহায়তা পাঠানো যাবে।

 

ওই ফেসবুক স্ট্যাটাসে বলা হয়েছে, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য- সহায়তা প্রদানের জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করছেন। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই মহতি আগ্রহকে সরকার স্বাগত জানায়।

আগ্রহী ব্যক্তিগণ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের নিম্নোক্ত একাউন্টে সহায়তার অর্থ প্রেরণ করতে পারেন:

▫️হিসাবের নাম : 'প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল' ▫️ব্যাংক : সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয় ▫️হিসাব নম্বর : ০১০৭৩৩৩০০৪০৯৩

এ তহবিলের অর্থ ত্রাণ ও কল্যাণ কাজে ব্যয় করা হয়। প্রেরিত অর্থ সরকার কৃতজ্ঞতার সাথে গ্রহণ করে এর যথাযথ হিসাব সংরক্ষণ করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।