সারা দেশ
ফ্রিজ থেকে পান নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু
admin
• 05 Sep 2022, 09:18 AM
• পঠিত 0 বার
জামালপুরের মেলান্দহ উপজেলায় ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রান হারিয়েছেন সাহিদা বেগম (৬০) নামের এক বৃদ্ধা নারী। রোববার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের চর সগুনা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত সাহিদা বেগম একই এলাকার সোহরাব উদ্দিনের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায়,
সব সময় ফ্রিজে পান রাখতেন সাহিদা বেগম। সেদিনও ফ্রিজে রাখা ছিল পান। খোলার সময় অসতর্কে ফ্রিজের পেছনে চলে যায় হাত।
সেখানে থাকা ছেঁড়া বিদ্যুতের তারে হাত লেগে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন সাহিদা বেগম (৬০) নামে এক বৃদ্ধা। এ সময় ঘটনাস্থলেই মারা যান তিনি।
ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম লিটু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, এ বিষয়ে এখন অব্দি আমার কিছু জানা নেই। তবে অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





