Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই সিদ্ধেশ্বরী মসজিদের আগুন নেভালেন মুসল্লিরা

admin • 02 Sep 2025, 08:44 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই সিদ্ধেশ্বরী মসজিদের আগুন নেভালেন মুসল্লিরা

রাজধানীর মৌচাক মার্কেটসংলগ্ন সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের পাশের একটি মসজিদে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১২ মিনিটে সেখানে আগুন লাগে।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিলেও এর আগেই স্থানীয় মুসল্লিরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

 

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।