Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

‘পূর্বের মতো দিনের ভোট রাতে করার সুযোগ নেই’

admin • 09 Jul 2025, 10:53 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
‘পূর্বের মতো দিনের ভোট রাতে করার সুযোগ নেই’

আগামী জাতীয় নির্বাচনে সব ইসলামপন্থি দল ও জাতীয়তাবাদী আদর্শের একটি অংশসহ জামায়াতে ইসলামী একত্রে নির্বাচনে অংশ নেবে। এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

 

বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলটির একটি প্রীতি সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

 

নায়েবে আমির বলেন, পূর্বের মতো দিনের ভোট রাতে করার আর কোন সুযোগ নেই। তাই নির্বাচন সুষ্ঠু করতে যা যা করা দরকার তার সবই নির্বাচন কমিশনকে করতে হবে। অন্যথায় বিগত কমিশনগুলোর সিইসি জনগণের কাছে যেভাবে আপ্যায়িত হয়েছেন তেমন পরিস্থিতি তৈরি হতে পারে।

 

তিনি আরও বলেন, ১০টি হোন্ডা, ২০ জন গোন্ডা দিয়ে ভোটের মাঠ দখলে নেয়ার সুযোগ আর নেই। যেকোনো ধরনের নৈরাজ্যের চেষ্টা হলে জামায়াত তা রুখে দেবে।

 

জামায়াত ভোটের দিন ভোটারদের নিরাপত্তাও নিশ্চিত করবে বলে জানান দলটির এই শীর্ষ নেতা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।