Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা,নেই হাসান-নাসিম

admin • 22 Sep 2023, 03:25 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা,নেই হাসান-নাসিম

চোটের কারণে আসন্ন ওয়ানডে বিশ্বকাপ থেকে পুরোপুরিই ছিটকে গেলেন পাকিস্তানের পেস আক্রমণের অন্যতম সেরা অস্ত্র নাসিম শাহ। তার বদলে বিশ্বকাপ স্কোয়াডে ঢুকে পড়েছেন অভিজ্ঞ হাসান আলি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ শুক্রবার ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। বাবর আজমের নেতৃত্বে এই দলে চমক লেগস্পিনার উসামা মীরের নাম আর ফাহিম আশরাফের বাদ পড়া।

ক'দিন আগর এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিরুদ্ধে ম্যাচের সময় কাঁধে চোট পান নাসিম শাহ। এই ইনজুরির কারণে, তিনি ভারতের বিরুদ্ধে তার পুরো কোটার ওভার বল করতে পারেননি এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে পরের ম্যাচেও খেলতে পারেননি।

শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়া ফলে এশিয়া কাপের ফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছিল পাকিস্তান। এশিয়া কাপ চলাকালীন ইনজুরিতে পড়েছিলেন দলের আরেক পেস বোলার হারিস রউফও। তবে তিনি ফিট হয়ে যাওয়ার কারণে বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন।

পাকিস্তানের ১৫ সদস্যের বিশ্বকাপ দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইফতিখার আহমেদ, সালমান আলি আঘা, সৌদ শাকিল, মোহাম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, হাসান আলি, উসামা মীর, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।