Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পদত্যাগ করলেন ঢাকা ব্যাংকের এমডি

admin • 17 Aug 2025, 06:27 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পদত্যাগ করলেন ঢাকা ব্যাংকের এমডি

পদত্যাগ করেছেন ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ মোহাম্মদ মারুফ। ব্যক্তিগত কারণ উল্লেখ করে গত বৃহস্পতিবার ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

 

২০২৪ সালের অক্টোবরে ঢাকা ব্যাংকে এমডি হিসেবে যোগ দেন মারুফ। এর আগে তিনি সিটি ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে দায়িত্ব পালন করেছেন।

 

পদত্যাগ প্রসঙ্গে ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার বলেন, “বাংলাদেশ ব্যাংকের কিছু নিয়ম পরিপালনে তিনি ব্যর্থ হয়েছেন। তাঁর পদত্যাগপত্র আমরা পেয়েছি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সোমবারের পর্ষদ সভায় নেওয়া হবে।”

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।