Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির

admin • 30 Aug 2025, 11:26 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২৯ আগস্ট) রাতে এই বিষয়টি জানান সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘আমাদের সহযোদ্ধা নুরুল হল নুর ভাইয়ের উপর হামলার প্রতিবাদে ঢাকা মহানগর এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।’
রাত ১১টায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গণ অধিকার পরিষদের বিজয় নগর কার্যালয়ের সামনে নুরুল হক নুরের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ ও সেনাবাহিনী। এই হামলায় গণ অধিকার পরিষদের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।