Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

নিউক্যাসলের মাঠেও হারল ম্যানচেস্টার ইউনাইটেড

admin • 03 Dec 2023, 08:50 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নিউক্যাসলের মাঠেও হারল ম্যানচেস্টার ইউনাইটেড

ঘরের মাঠ সেন্ট জেমস পার্কে শনিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। ম্যাচের ৫৫তম মিনিটে প্রতিপক্ষের জালে বল পাঠান অ্যান্টোনি গর্ডন।

 

পুরো ম্যাচেই নিউক্যাসলের দাপটে ছিল। গোলের জন্য তাদের ২২ শটের ৪টি ছিল লক্ষ্যে, আর সফরকারীদের ৮ শটের একটি লক্ষ্যে ছিল।

   

অবশ্য ম্যাচের প্রথমেই ভালো সুযোগটা পায় ম্যানচেস্টার ইউনাইটেড। দশম মিনিটে অফসাইডের ফাঁদ এড়িয়ে ব্রুনো ফের্নান্দেসের থ্রু পাস ধরে এগিয়ে যান আলেহান্দ্রো গারনাচো। আগের ম্যাচে এভারটনের বিপক্ষে ওভারহেড কিকে দুর্দান্ত গোল করা এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের নিচু শট ঠেকিয়ে দেন গোলরক্ষক নিক পোপ।

   

১৪ ম্যাচে ৮ জয় ও ২ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠেছে নিউক্যাসল। সমান ম্যাচে ষষ্ঠ হারের স্বাদ পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড ২৪ পয়েন্ট নিয়ে আছে সাত নম্বরে।

 

দিনের প্রথম ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সকে ২-১ গোলে হারানো আর্সেনাল ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। আর এক ম্যাচ কম খেলে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।