Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

দূর্গাপূজা উদযাপন উপলক্ষে খোকসায় প্রস্তুতিমূলক সভা

admin • 14 Sep 2022, 03:01 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দূর্গাপূজা উদযাপন উপলক্ষে খোকসায় প্রস্তুতিমূলক সভা

হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলায় শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

   

(১৪ সেপ্টেম্বর) বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম রেজা।

 

এসময় আরো উপস্থিত ছিলেন- খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক, থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোঃ আশিকুর রহমান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মঞ্জিল দারোগা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুধাংশ কুমার বিশ্বাস মাধব, সাধারণ সম্পাদক নারায়ণচন্দ্র মালাকার প্রমুখ।

 

উল্লেখ্য, এবছর খোকসা উপজেলায় ৬৫ টি পূজামন্ডপে দুর্গাপূজা অর্চনা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।