Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দুই শিক্ষার্থীকে গাছে বেঁধে নির্যাতন, অপমানে স্কুলছাত্রীর বিষপান

admin • 01 Aug 2026, 07:19 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দুই শিক্ষার্থীকে গাছে বেঁধে নির্যাতন, অপমানে স্কুলছাত্রীর বিষপান

গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রেমের অপবাদ দিয়ে দুই শিক্ষার্থীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ভুক্তভোগী এক শিক্ষার্থী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে। নির্যাতনের দৃশ্য ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

গত মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার হাতিয়ারা ইউনিয়নের উদয়ন বিদ্যাপীঠ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি শুক্রবার (৩১ জুলাই) প্রকাশ পায়।

ভুক্তভোগী ছাত্রের পরিবারের অভিযোগ, ঘটনার দিন দুপুরে স্থানীয় কয়েকজন যুবক মিথ্যা প্রেমের অভিযোগ তুলে তাকে বাড়ি থেকে ডেকে এনে বিদ্যালয়ের একটি গাছে বেঁধে মারধর করে। পরে তাকে ছেড়ে দিতে ২০ হাজার টাকা দাবি করা হয়। বাধ্য হয়ে প্রথমে পাঁচ হাজার টাকা দিয়ে তাকে ছাড়িয়ে আনা হয়।

এদিকে ঘটনাটির পর মানসিক চাপ ও অপমান সহ্য করতে না পেরে ভুক্তভোগী স্কুলছাত্রী বিষপান করে। পরে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে সে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ সরকার জানান, ঘটনার সময় তিনি বিদ্যালয়ে ছিলেন না। পরবর্তীতে বিষয়টি জানতে পেরে পরিচালনা কমিটির সভাপতিকে অবহিত করেছেন।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিন মিয়া জানান, বিষয়টি সম্পর্কে তিনি এখনও অবগত নন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।