Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

দিনাজপুরে জামায়াত-বিএনপির ১১ নেতাকর্মী রিমান্ডে

admin • 29 Jul 2024, 07:44 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দিনাজপুরে জামায়াত-বিএনপির ১১ নেতাকর্মী রিমান্ডে

দিনাজপুরে কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতার ঘটনায় বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মীকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৯ জুলাই) বিকেলে দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক এ কে এম লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।  

  

তিনি জানান, দুপুরে দিনাজপুর সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের আদালতে এই মামলার ১১ জনকে সোপর্দ করে। তাদেরকে ৫ দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদন উভয়পক্ষে শুনানি গ্রহণ করে প্রত্যেককে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।   

আসামিরা হলেন- জেলার বীরগঞ্জ উপজেলা যুবদল নেতা নুর আমিন (২৬), ছাত্রদল নেতা জাকির হোসেন (২৭), যুবদলের সদস্য নুরুল ইসলাম (২৪), যুবদলের সদস্য রিপন আলী (২৬), ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাহেদ আলী (২৯), হাকিমপুর উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামসুল হক সর্দার (৫৮), পার্বতীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাদত হোসেন (৫২), বিরামপুর উপজেলার বিএনপির সহ-সভাপতি ওয়াহেদুজ্জামান (৫৫), বিএনপি নেতা গোলাপ হোসেন (৩৬), সদর উপজেলা বিএনপির নেতা রেজাউল করিম বাবু (৪৫) এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন প্লাবন (২৮)। 

 

এ কে এম লিয়াকত আলী জানান, বিকেলেই আসামিদেরকে রিমান্ডের জন্য তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। রিমান্ড শেষে আগামীকাল তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।