Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

তালেবান নেতার মাথার বিনিময়ে কোটি ডলারের পুরস্কার বাতিল করল যুক্তরাষ্ট্র

admin • 23 Mar 2025, 07:12 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
তালেবান নেতার মাথার বিনিময়ে কোটি ডলারের পুরস্কার বাতিল করল যুক্তরাষ্ট্র

আফগানিস্তানের তালেবান নেতা ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানিকে ধরার জন্য যুক্তরাষ্ট্র ঘোষিত এক কোটি ডলারের পুরস্কার প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

 

শনিবার (২২ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফবিআইয়ের ওয়েবসাইটে এখনো হাক্কানির তথ্যের জন্য পুরস্কারের বিষয়টি মুছে ফেলা হয়নি। এফবিআই দাবি করেছে, হাক্কানি মার্কিন ও মিত্র বাহিনীর বিরুদ্ধে সীমান্তবর্তী হামলার সমন্বয়কারী ছিলেন।

সংগৃহিত ছবি

আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, এই সিদ্ধান্তের মাত্র দুই দিন আগে তালেবানরা জর্জ গ্লেজম্যান নামে এক মার্কিন নাগরিককে মুক্তি দেয়। তিনি ২০২২ সালের ডিসেম্বরে আফগানিস্তান ভ্রমণের সময় অপহৃত হয়েছিলেন। চলতি বছরে এটি তালেবানদের মুক্তি দেয়া তৃতীয় মার্কিন বন্দি।

 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গ্লেজম্যানের মুক্তিকে ‘ইতিবাচক ও গঠনমূলক পদক্ষেপ’ হিসেবে আখ্যা দিয়েছেন এবং এই ঘটনায় কাতারের ‘গুরুত্বপূর্ণ ভূমিকার’ প্রশংসা করেছেন।

 

তালেবান সরকার জানিয়েছে, মার্কিন বন্দিদের মুক্তি তাদের বৈশ্বিক ‘স্বীকৃতি অর্জনের’ প্রচেষ্টারই অংশ।

 

উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এখনো বিশ্বের বেশিরভাগ দেশ তাদের সরকারকে স্বীকৃতি দেয়নি, তবে কিছু দেশ কাবুলে কূটনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।