Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষ, আহত ২০

admin • 30 Aug 2025, 11:20 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষ, আহত ২০

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকায় চারটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।

 
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।  
এদিকে দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে মহাসড়কে।  
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।