Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন তাওহিদ হৃদয়

admin • 18 Sep 2023, 01:56 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন তাওহিদ হৃদয়

মাঠের ক্রিকেটে দারুণ সময় যাচ্ছে তাওহিদ হৃদয়ের। দল এশিয়া কাপের ফাইনালের মঞ্চে না যেতে পারলেও হৃদয় দিয়েছেন নিজের সেরাটাই। এশিয়া কাপের শুরুটা ঠিক যুতসই না হলেও পরে টানা দুই অর্ধশতকে ফিরেছেন। এবার অপেক্ষা নিউজিল্যান্ড সিরিজ রাঙানোর। তবে এর মাঝে খবর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার।

আপাতত ছুটিতে নিজ জেলা বগুড়ায় অবস্থান করছেন এই ক্রিকেটার। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে হৃদয় ভর্তি হয়েছেন লোক প্রশাসন বিভাগে। গণমাধ্যমকে তাওহিদ হৃদয় নিজেই নিশ্চিত করেছেন বিষয়টি। অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে খুশি হৃদয়। চেয়ে রেখেছেন সবার কাছে দোয়া

 

হৃদয়ের অবশ্য মাঠের ব্যস্ততা শুরু হচ্ছে আবার নিউজিল্যান্ড সিরিজ দিয়েই। ১৯ তারিখ দলের সঙ্গে যোগ দেবেন এই মিডল অর্ডার ব্যাটার। ২০ তারিখ অনুশীলন করে বাংলাদেশ মাঠে নামবে ঠিক পরদিনই।

সেপ্টেম্বরের ২১, ২৩ আর ২৬ তারিখ হোম অব ক্রিকেট মিরপুরে বাংলাদেশ দল নিউজিল্যান্ডের সঙ্গে নামবে তিন ওয়ানডে সিরিজে। এরপরে দলের শুরু বিশ্বকাপ ব্যস্ততা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।