Wednesday, 4 November 2026
শিরোনাম
চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
এক্সক্লসিভ জাতীয়

ঢাকা বার সভাপতি-সম্পাদকের কার্যালয় ভাঙচুর

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
ঢাকা বার সভাপতি-সম্পাদকের কার্যালয় ভাঙচুর

সরকার পতনের পর ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আবদুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার শাহাদাতের কার্যালয় ও আওয়ামীপন্থি আইনজীবীদের চেম্বারে ভাঙচুর করা হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আইনজীবীরা বলছেন, সকাল থেকে দফায় দফায় মিছিল করেছে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা। তারা প্রত্যেকটি আদালতের ভেতরে দেয়ালে টাঙানো বঙ্গবন্ধু ও সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে তাতে আগুন দেন।

এদিন নিরাপত্তাজনিত কারণে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগার থেকে কোনো আসামিকে আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ।

এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার অফিসার ইনচার্জ মো. সাদিক ও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার অফিসার ইনচার্জ মুরাদ হোসেন জানান, দেশের চলমান পরিস্থিতির কারণে নিরাপত্তার স্বার্থে কাশিমপুর ও কেরানীগঞ্জ কারাগার থেকে আসামিবাহী কোনো প্রিজন ভ্যান আসেনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।