জাতীয়
জেলার খবর
ঢাকা কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি, ককটেল বিস্ফোরণ
admin
• 04 Sep 2022, 12:07 AM
• পঠিত 0 বার
ঢাকা কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা কলেজের সাউথ ব্লকের ছাত্রলীগকর্মী আমিন শিকদারকে রাত সাড়ে ৮টার দিকে ক্যাম্পাসে নর্থ ব্লকের শিক্ষার্থীরা মারধর করে।
পরে এ খবর ছড়িয়ে পড়লে দুই গ্রুপই দেশীয় অস্ত্র, লাঠি, রড, রামদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ১০টির মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এর আগে গত বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) ঢাকা কলেজের ক্যাফেটেরিয়ায় খাবার খেয়ে টাকা না দেয়া ও ক্যান্টিন ম্যানেজার টাকা চাওয়ায় উল্টো ক্যান্টিনে তালা দেওয়ায় সাধারণ শিক্ষার্থীদের মারধরের শিকার হন কলেজ ছাত্রলীগকর্মী শাহারিয়া হাসান জিয়ন।
তিনি ঢাকা কলেজের ২০১৬-১৭ সেশন ও কলেজের নর্থ হলের আবাসিক শিক্ষার্থী৷ এ ঘটনার জেরে আজকের সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে দাবি সংশ্লিষ্ট প্রত্যক্ষদর্শীদের
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





