Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে চালক-হেলপার নিহত

admin • 03 Sep 2025, 01:00 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে চালক-হেলপার নিহত

গাজীপুরে ঢাকাগামী একটি ট্রেনের সঙ্গে ড্রাম্প ট্রাকের সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টার দিকে  এ ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান জানান, একটি ডাম্প ট্রাক অরক্ষিত রেলক্রসিংয়ে পার হওয়ার সময় ঢাকাগামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে।

এতে ড্রাম্প ট্রাকটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়। পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে মৃত্যু হয় আরো এক জনের।

মরদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।