Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ট্রাকের সঙ্গে সংঘর্ষে মা-মেয়ে নিহত, বাবা আহত

admin • 02 Sep 2025, 10:12 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ট্রাকের সঙ্গে সংঘর্ষে মা-মেয়ে নিহত, বাবা আহত

পাবনার ফরিদপুরে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাবা।

 

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় দুর্ঘটনা ঘটে। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

নিহতরা হলেন, চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামের সোহেল রানার স্ত্রী আউলিয়া খাতুন (২৫) এবং তাদের মেয়ে সুমাইয়া (৭)। গুরুতর আহত সোহেল রানা (২৮)কে প্রথমে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সোহেল রানার পিতার নাম আক্কাস আলী।

 

ওসি জানান, সকালে সোহেল রানা তার স্ত্রী ও মেয়েকে নিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে মোটরসাইকেলে চাটমোহরের বাড়ি যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে নিহত হন।

 

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।