Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

admin • 28 Oct 2023, 02:21 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

বিশ্বকাপে বাংলাদেশের সময়টা ভালা যাচ্ছে না। আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপে দারুণ সূচনা করে টাইগাররা। কিন্তু পরের চার ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। টানা চার হারে মানসিকভাবে বিধ্বস্ত টাইগাররা। বিপর্যস্ততা থেকে বেরিয়ে আসতে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ।

 

শনিবার (২৮ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ডাচদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। প্রথম ম্যাচের পর এই ম্যাচে জয় তুলে রাউন্ড রবিনে যাওয়ার দৌড়ে ফিরে আসার চেষ্টা চালাতে চায় সাকিব বাহিনী।

 

বাংলাদেশের মতো নেদারল্যান্ডসও এই মুহূর্তে খুব একটা ভালো পরিস্থিতির মধ্যে নেই। চলতি ওডিআই বিশ্বকাপে ৫টি ম্যাচ খেলেছে, যার মধ্যে মাত্র ১টি ম্যাচে জয়ের মুখ দেখেছে তারা। স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন দল এই মুহূর্তে পয়েন্ট তালিকায় সবার শেষে রয়েছে।

 

নেদারল্যান্ডস তাদের আগের ম্যাচটিতে অস্ট্রেলিয়ার কাছে ৩০৯ রানে হেরেছিল। এই ম্যাচে তারা খুবই খারাপ পারফরম্যান্সের প্রদর্শন করেছিল। অন্যদিকে, বাংলাদেশ তাদের আগের ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকার কাছে ১৪৯ রানে পরাজিত হয়েছিল।

 

বাংলাদেশের একাদশ

লিটন দাস,তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।