Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সংবাদপত্রে ছুটি ঘোষণা

admin • 05 Aug 2025, 09:17 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সংবাদপত্রে ছুটি ঘোষণা

৫ আগস্ট মঙ্গলবার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সংবাদপত্র অফিসে ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। সংগঠনের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই ছুটি ঘোষণা করা হয়েছে।

 

সোমবার নোয়াব সভাপতি এ কে আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নোয়াব সদস্যদের পত্রিকা অফিসে ছুটি থাকবে। তবে বিশেষ ব্যবস্থায় পত্রিকা প্রকাশ করা যাবে।

 

নোয়াবের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ছুটির বিষয়টি সকল সদস্যের সদয় অবগতির জন্য জানানো হচ্ছে এবং এ সিদ্ধান্ত বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।