Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামিন পেলেন ব্র্যাকের সাবেক শিক্ষক আসিফ মাহতাব

admin • 06 Aug 2024, 03:23 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জামিন পেলেন ব্র্যাকের সাবেক শিক্ষক আসিফ মাহতাব

সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার মামলায় আলোচিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবের জামিন মঞ্জুর করেছেন আদালত।

   

আজ মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত তার জামিন মঞ্জুর করেন।

   

এ বিষয়ে আদালতে জামিননামা দাখিল হবে। পরে কারাগার থেকে আইনি প্রক্রিয়া শেষে তিনি কারামুক্ত হবেন। আসামিপক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল এ তথ্য জানিয়েছেন।

   

উল্লেখ্য, এর আগে গত ১৮ জুলাই সেতু ভবনে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় সেতু ভবনের কেয়ারটেকার রবিউল ইসলাম বাদী হয়ে বনানী থানায় মামলাটি করেন। মামলাটিতে সেতু ভবনের ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

 

এ মামলায় গত ২৯ জুলাই তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে গত ৩ আগস্ট কারাগারে পাঠানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।