Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

admin • 25 Aug 2025, 08:00 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জামালপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইমান মুনদিল নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সন্ধায় বিষয়টি নিশ্চিত করেছেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ। এর আগে দুপুরে উপজেলার জোড়খালী ইউনিয়নের চরগোলাবাড়ি পশ্চিম নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ইমান ওই গ্রামের সাকিলের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে খেলা করছিল ইমান। একপর্যায়ে সবার অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে উঠানে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পান তারা। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

 

জোড়খালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য মো. আমিনুল ইসলাম তরফদার জানান, অসাবধানতার সুযোগে শিশুটি পুকুরে পড়ে মারা গেছে। এ ঘটনায় পরিবার ও পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

 

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, “শিশুর পানিতে ডুবে মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।