জেলার খবর
সারা দেশ
জামালপুরে 'দি হাঙ্গার' প্রজেক্টের এডভোকেসি মিটিং অনুষ্ঠিত
admin
• 04 Sep 2022, 09:05 PM
• পঠিত 0 বার
জামালপুরের মেলান্দহে ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় এবং দি হাঙ্গার প্রজেক্ট এর কোভিড-১৯ প্রতিরোধ, ঝুঁকি নিরুপন যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা বার্তা যোগাযোগ জোরদারকরণ স্বাস্থ্যবিভাগসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে এডভোকেসি মিটিং হয়েছে।
রোববার (৪ সেপ্টেম্বর) সকালে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হল রুমে মিটিং হয়।
দি হাঙ্গার প্রজেক্টের জামালপুর জেলা সমন্বয়কারী আতিকুর রহমান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেলান্দহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গাজী রফিকুল হক, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সাব্বির আহমেদ,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা।
আরও উপস্থিত ছিলেন, তথ্য আপা প্রকল্পের উপজেলার ভারপ্রাপ্ত তথ্য কর্মকর্তা মোসলিমা আক্তার ও দে হাঙ্গার প্রজেক্ট-এর জেলা ইনফরমেশন সার্ভিস প্রোভাইডার (আইএসপি) মোঃ হামিদুল হকসহ জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, মিটিংয়ে অংশ নেন।
সভায় কোভিড-১৯ নিয়ে প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টি, উঠান বৈঠক, বিদ্যালয়ে ক্যাম্পেইন করা, ভ্যাসকিন কার্যক্রম নিয়ে মানুষের মধ্যে উদ্বুদ্ধকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মিরর/ সাকিব
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





