Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরে অসহায় ৫৩ পরিবার পেল দোস্ত এইডের টিউবওয়েল

admin • 24 Jun 2025, 08:11 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জামালপুরে অসহায় ৫৩ পরিবার পেল দোস্ত এইডের টিউবওয়েল

জামালপুর সদর উপজেলায় ৫৩টি অসহায়, হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করেছে মানবিক সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।  

 

সোমবার (২৩ জুন) সকালে সংস্থার নিজস্ব কনফারেন্স সেন্টারে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার শাহাদাৎ হোসেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোস্ত এইড-এর হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সমাজসেবা অফিসার শাহাদাৎ হোসেন বলেন, "দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি অসহায় মানুষের জন্য সুপেয় নিরাপদ পানির ব্যবস্থা করে দিচ্ছে, যা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় ও মানবিক উদ্যোগ। এটি সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে, যা এই পরিবারগুলোর জন্য সত্যিই আশীর্বাদস্বরূপ।"

 

তিনি আরও বলেন, "গত ঈদুল আযহা উপলক্ষে জামালপুর সদর উপজেলায় দোস্ত এইড অসংখ্য হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে কোরবানির গোশত, খাদ্যসামগ্রী, ঈদের পোশাক, যাকাত ও শিক্ষাবৃত্তিসহ নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করেছে। এসব উদ্যোগ সমাজের অসহায় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।"

 

সভাপতির বক্তব্যে কহিনুর আলম চৌধুরী বলেন, "দোস্ত এইড টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দেশব্যাপী বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। আমরা নতুন নতুন প্রকল্পের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এ কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।"

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— প্রোজেক্ট ম্যানেজার আবুল কায়েস, অপারেশন ম্যানেজার জহুরুল ইসলাম, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার মাজহারুল ইসলাম, পাবলিক রিলেশন অফিসার মুজাহিদুল ইসলাম, এক্সিকিউটিভ অফিসার শাকিল আহমেদ, ইয়াসিন আরাফাতসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।