Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জাপা কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের বিক্ষোভ হামলা, আহত ১৫

admin • 29 Aug 2025, 10:42 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জাপা কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের বিক্ষোভ হামলা, আহত ১৫

রাজধানীর পল্টন মোড়ে শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। মিছিলটি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে অনুষ্ঠিত হয়েছিল।

 

এ তথ্য নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ নিশ্চিত করেছেন। তিনি বলেন এই ঘটনায় ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন।

 

আবু হানিফ বলেন, জাতীয় পার্টির অফিসের সামনে থেকে দুই থেকে তিনশত লোক হামলায় অংশ নেন। হামলায় আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীরা জড়িত ছিলেন। এক পর্যায়ে গণ অধিকার পরিষদের নেতা-কর্মী ও সমর্থকরা প্রতিরোধ করে হামলাকারীদের দমন করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।