কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের দিনভর রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সংঘর্ষের ঘটনা ঘটছে।
এর মধ্যে মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে ২টি যাত্রীবাহী বাস আগুন দেয়ার ঘটনা ঘটে। সেখানে সাতটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।





