Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন নেপালি শিক্ষার্থী আবিদ

admin • 24 Aug 2025, 09:51 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন নেপালি শিক্ষার্থী আবিদ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে একমাত্র বিদেশি শিক্ষার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মো. আবিদ খান। তিনি কেন্দ্রীয় সংসদে সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদের জন্য লড়বেন।
আবিদ খান বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৪৮তম শিক্ষার্থী। তিনি জাতীয়তায় একজন নেপালি। আবিদ খান নেপালের শ্রী বেঙ্গ শা উচ্চ মাধ্যমিক স্কুল থেকে মাধ্যমিক ও ন্যাশনাল ইনফোটেক কলেজ, বিরগুঞ্জ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করেন। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিনি ফার্মেসি বিভাগে ভর্তি হন। 
আবিদ খান আসন্ন জাকসু নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়েছে। এর আগে তিনি বাংলাদেশ ফার্মেসি সংস্থা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণ-প্রকৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্যে তিনি মুগ্ধ, শুধু লেখাপড়াই নয় বাংলা ভাষা ও এদেশের সংস্কৃতিকেও তিনি হৃদয় আত্মস্থ করেছেন।
তিনি বলেন, একজন বিদেশি শিক্ষার্থী হিসেবে আমি কেন্দ্রীয় সংসদে প্রার্থী হওয়ার সুযোগ পেয়ে অভিভূত এবং সকলের সেবা করার জন্য সামনের যাত্রায় সকলের দোয়াপ্রার্থী। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাকে আরও বেশি দায়িত্বশীল করে তুলবে, ইনশাআল্লাহ।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।