Thursday, 5 November 2026
শিরোনাম
কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫
এক্সক্লসিভ

ছোট ভাইকে হত্যা করে পরিবারকে মরদেহ দেখাল বড় ভাই

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ছোট ভাইকে হত্যা করে পরিবারকে মরদেহ দেখাল বড় ভাই

ইতালি প্রবাসী দুই ভাইয়ের মধ্যে পারিবারিক দ্বন্দ্বে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই। হত্যা পরে ভিডিও কলে পরিবারের সদস্যদেকে মরদেহ দেখান বড় ভাই। এসময় তিনি খুনের কথা স্বীকার করেন।

 

জানা গেছে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ইতালির লেইজ শহরে বড় ভাই হুমায়ুন ফকির তার ছোট ভাই নয়ন ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেন। তারা মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর পশ্চিম সোনারং গ্রামের দেলু ফকিরের ছেলে।

 

নিহত নাসিরের বন্ধু নাম প্রকাশ না করার শর্তে বলেন, খুনি হুমায়ুন ফকির দীর্ঘ প্রায় ১২ বছর যাবত ইতালি প্রবাসী। সে প্রথমে লিবিয়া যায়, পরে লিবিয়া হয়ে ইতালিতে যায়। পরে ২০২৩ সালে বড় ভাইয়ের সহায়তায় ছোট ভাই নয়ন ফকিরও ইতালিতে যায়। হুমায়ুন ফকির দুটি বিয়ে করেছে। আজ তার প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দেওয়ার কথা ছিল। এ নিয়ে ছোট ভাই নয়ন ফকির তার পূর্বের স্ত্রীকে তালাক দিতে নিষেধ করায় তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল।

 

টঙ্গীবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ডাবলু বলেন, পারিবারিক দ্বন্দ্বে এক ভাইয়ের হাতে আরেক ভাই ইতালিতে খুন হয়েছে বলে শুনেছি। ঘটনাটি আমাকে অবগত করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।