Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

চাকরিতে নতুন নিয়ম, বাথরুমে ২ মিনিটের বেশি থাকলেই শাস্তি!

admin • 23 Feb 2025, 05:38 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
চাকরিতে নতুন নিয়ম, বাথরুমে ২ মিনিটের বেশি থাকলেই শাস্তি!

সব প্রতিষ্ঠানেরই নিজস্ব কিছু নিয়ম আছে। পছন্দ হোক বা না হোক, সেগুলো মেনে চলতে হয় কর্মীদের। তবে চীনের একটি প্রতিষ্ঠান এবার যে নিয়ম চালু করেছে, সেটি অবাক করেছে সবাইকে।

প্রতিষ্ঠানটির নতুন নিয়ম হলো শৌচাগারে মলত্যাগ হোক বা প্রস্রাব—দুই মিনিটের বেশি সময় কাটাতে পারবেন না কর্মীরা।

চীনের গুয়াংডং প্রদেশের ওই প্রতিষ্ঠানের শৌচাগার বিরতি নীতির এ খবর প্রকাশ্যে আসতেই হৈচৈ পড়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেটি খবরের শিরোনামও হয়েছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, চীনা ওই প্রতিষ্ঠানের নাম ‘থ্রি ব্রাদার্স মেশিন ম্যানুফ্যাকচারিং কম্পানি’। সম্প্রতি নতুন একটি ‘টয়লেট ইউসেজ ম্যানেজমেন্ট রুল’ বা শৌচাগার বিরতি নীতি চালু করেছে প্রতিষ্ঠানটি।

সেই নিয়ম অনুযায়ী, শৌচাগারে যাওয়ার জন্য কর্মীদের মাত্র দুই মিনিটের বিরতি দেওয়া হবে এবং নির্দিষ্ট সময় মেনে চলতে হবে। তবে স্বাস্থ্যের কারণে যদি তার থেকে বেশি সময় শৌচাগারে কাটাতে হয়, তাহলে এইচআর বিভাগের থেকে অনুমতি নিতে হবে। তবে কেউ যদি অনুমতি না নিয়ে দুই মিনিটের বেশি শৌচাগারে কাটাতে চান, তাহলে তাকে শাস্তির মুখে পড়তে হবে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, গত ১১ ফেব্রুয়ারি ওই নতুন শৌচালয় বিরতি নীতি কার্যকর করা হয়েছে।

শৌচাগারে যাওয়ার জন্য কর্মীদের একটি নির্দিষ্ট স্লটও দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।