কুষ্টিয়ার কুমারখালীতে চাঁদপুর ইউনিয়ন বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ আগস্ট (রোববার ) সকালে চাঁদপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপজেলা বিএনপি'র আহ্বায়ক নুরুল ইসলাম আনছার প্রামাণিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন।
উপজেলা বিএনপি'র সদস্য সচিব মোঃ লুৎফর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য আব্দুল মাজেদ, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক খন্দকার মোস্তাফিজুর রহমান তুহিন, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য কে এম আলম টমে প্রমুখ।





