Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

চট্টগ্রামে শিক্ষার্থীদের রক্ষায় এগিয়ে এলো সেনাবাহিনী

admin • 04 Aug 2024, 09:07 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে শিক্ষার্থীদের রক্ষায় এগিয়ে এলো সেনাবাহিনী

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপরে পুলিশ ছাত্রলীগ-যুবলীগের হামলায় আহত শিক্ষার্থীদের রক্ষায় এগিয়ে এসেছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেড। রোববার (৪ আগস্ট) দুপুর ১টার পরে এ ঘটনা ঘটে।

 

এদিন শিক্ষার্থীদের একাংশ নগরের ওয়াসা মোড়ে অবস্থান নেন। এ সময় লালখান বাজার মোড় ও কাজির দিউড়ী মোড়ে যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা দুদিক থেকে শিক্ষার্থীদের ঘিরে ফেলেন। এতে পাশের ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেড কোরের সেনা সদস্যরা শিক্ষার্থীদের রক্ষায় এগিয়ে আসেন। পরে লালখান বাজার মোড়েও শিক্ষার্থীদের রক্ষায় যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মী সমর্থকদের ঘিরে রাখে সেনাবাহিনী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়াসার মোড়ে অবস্থান নেয়া শিক্ষার্থীদের সুরক্ষা দেয় সেনাবাহিনী। সেনা সদস্যরা রাস্তায় অবস্থান নেন এবং হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করেন। শিক্ষার্থীরাও সেনাবাহীনিকে স্বাগত জানিয়ে স্লোগান দেন।

 

উপস্থিত সেনা সদস্যরা জানান, শিক্ষার্থীদের আর্মি ইঞ্জিনিয়ারিং দপ্তরের সামনে নিরাপত্তা বেস্টনিতে রেখেছে সেনাবাহিনী। পরিস্থিতি সেইফ হলে তাদের যাওয়ার ব্যবস্থা করে দেয়া হয়।

 

এদিকে নিউ মার্কেট এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গুলিবিদ্ধ হন অনেকে। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। মূলত রোববার সকাল ১০টা থেকে আন্দোলনকারীরা নিউ মার্কেট মোড়ে অবস্থান নেয়। পরে সাড়ে ১১টার দিকে সিটি কলেজ এলাকা থেকে তাদের লক্ষ্য করে গুলি চালায় ছাত্রলীগ।

 

এ সময় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে আন্দোলনকারীরা নিউমার্কেট ও রেয়াজউদ্দিন বাজারের আশেপাশে অবস্থান নিলে পুলিশ তাদের উপর গুলি, টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে বলে অভিযোগ করছেন আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থী ও স্থানীয়রা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।