Thursday, 3 September 2026
শিরোনাম
সারা দেশ জেলার খবর

খোকসায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

admin • 10 Sep 2022, 09:51 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
খোকসায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কুষ্টিয়ার খোকসায় ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

(১০ সেপ্টেম্বর)  শনিবার বিকালে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বালক ও বালিকা দলের  গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-৪ ( কুমারখালী-খোকসা ) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ।

এসময় আরো উপস্থিত ছিলেন-সহকারী কমিশনার (ভুমি) ইসাহাক আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আকতার, পৌর মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারিক, মহিলা ভাইসচেয়ারম্যান ইসরাত জাহান পুনম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমূল হক।

খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বালিকা দলের ফুটবল ম্যাচটি প্রথমে অনুষ্ঠিত হয়। আলহাজ্ব সদর উদ্দিন খান মাধ্যমিক বিদ্যালয় একাদশ ও ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয় একাদশের মধ্যকার খেলাটি ট্রাইবেকারের মাধ্যমে শেষ হয়। ২-১ গোলের ব্যাবধানে প্রতিপক্ষকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় আলহাজ্ব সদর উদ্দিন খান মাধ্যমিক বিদ্যালয় একাদশ।

খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় একাদশ ও ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয় একাদশের বালক দলের মধ্যে দিনের দ্বিতীয় ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। নির্দ্ধারিত সময়ের মধ্যে ১-০ গোলের ব্যবধানে খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয় একাদশ উপজেলা চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।

এ দিন খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ইন্ডোরের মাঠে বালক ও বালিকা দলের হ্যান্ডবল, ভলিবল ও কাবাডির ফাইনাল খেলা গুলো অনুষ্ঠিত হয়।

দিনের অধিকাংশ খেলা গুলো পরিচালনা করেন পিযুষ মজুমদার, আব্দুল আজিজ, রেজাউল করিম ও তার সহযোগীরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।