Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

খুলনা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ

admin • 04 Aug 2024, 02:32 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
খুলনা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ

খুলনা মহানগর আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে মহানগরীর শঙ্খ মার্কেটে অবস্থিত দলীয় কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। হঠাৎ কিছু আন্দোলনকারী পিকচার প্যালেস মোড় থেকে দলীয় কার্যালয়ের দিকে আসতে চাইলে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের ধাওয়া করে।

 

এ সময় দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এবং কয়েকটি ককটেল নিক্ষেপ ও গুলির শব্দ শোনা যায়। পরে আন্দোলনকারীরা একত্রিত হয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া দিলে তারা পিছু হটে গেলে আন্দোলনকারীরা আওয়ামী লীগ অফিসের দ্বিতীয় দলে উঠে ভাঙচুর ও চেয়ার টেবিলে আগুন ধরিয়ে দেয়।

 

এদিকে, রোববার সকাল থেকেই খুলনার শিববাড়ি মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার অনেককে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে দেখা গেছে।

তবে, কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি চোখে পড়েনি। শিববাড়িসহ নতুন রাস্তা মোড়, বয়রা বাজার, নিউমার্কেট, কেডিএ অ্যাভিনিউসহ বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

শিববাড়ি মোড়ে সকল ১০টার পরপরই কয়েক হাজার শিক্ষার্থী জড়ো হয়ে মিছিল করেন।

অগ্নিকাণ্ডে কেউ আহত হয়েছেন কিনা এমন প্রশ্নে খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, এখন তা বলা যাচ্ছে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।