Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

‘কেয়ামত পর্যন্ত জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না’

admin • 20 Jul 2025, 10:27 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
‘কেয়ামত পর্যন্ত জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “কেয়ামত পর্যন্ত জামায়াতে ইসলামী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না।”

 

রবিবার (২১ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

গয়েশ্বর রায় বলেন, “জামায়াত যেসব দাবি তুলছে, সেগুলো শুধুই নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য। আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় আসবে—এটাই জামায়াত সহ্য করতে পারছে না। আমি নিশ্চিত করে বলছি, কেয়ামত পর্যন্ত বাংলাদেশে জামায়াতে ইসলামীর রাষ্ট্রীয় ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই।”

 

তিনি আরও বলেন, “জামায়াত ভারতে আছে, পাকিস্তানেও আছে। এ কারণেই তারা জনগণের ভাষা বুঝতে চায় না, শুধু নিজেদের স্বার্থ পূরণের চেষ্টা করে।”

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাক্তন সচিব মহসিন আলী খান, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা প্রমুখ।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।