কুষ্টিয়ায় এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪ শতাধিক শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার (২১জুলাই) বিকেলে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ব্যবসায়ী শিক্ষা সম্পাদক গোলাম জাকারিয়া।
ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার সভাপতি হাফেজ আবু ইউসুফের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম,প্রখ্যাত ইসলামিক স্কলার মুফতী আমীর হামজা, কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম, কেন্দ্রীয় কার্যকারী পরিষদ সদস্য ও ইবি শাখার সভাপতি মাহমুদুল হাসান, কুষ্টিয়া শহর জামাতের আমির এনামুল হক, কুষ্টিয়া সদর হাসপাতালের চিকিৎসক ডা.মনিরুজ্জামান মানিক,ডাক্তার হাবিবুর রহমান প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে কুষ্টিয়া শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় চার শতাধিক এ+ প্লাস প্রাপ্ত কৃর্তি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও গিফট বক্স বিতরণ করা হয়।





