Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে ব্যবসায়ীর গলিত মরদেহ উদ্ধার

admin • 01 Aug 2026, 03:15 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ব্যবসায়ীর গলিত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি বাজারে নিজ ব্যাবস্থা প্রতিষ্ঠানে হাবিবুল্লাহ (৩৮) নামের এক ব্যবসায়ীর অর্ধ গলিতে লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) আনুমানিক সকাল ৯ ঘটিকার সময় বাজারের হাবিবুল্লাহ ষ্টিল ফার্নিচার দোকানের ভিতর ডাভের আড়ার সাথে মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

মৃত হাবিবুল্লাহ পান্টি গ্রামের গোলাবাড়ি বাজারের হামিদ মুসল্লির মেজ সন্তান।

জানা যায়, হাবিবুল্লাহ দীর্ঘ যাবত সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। দেশে এসে ষ্টিল ফার্নিচারের পাশাপাশি আদম ব্যবসার সাথেও জড়িত ছিলেন। ব্যবসা করতে যেয়ে কয়েকটা মামলারও শিকার হন।

স্থানীয়রা আরো জানান, মৃত হাবিবুল্লাহকে গত সোমবার রাত থেকেই পাওয়া যাচ্ছিল না, কিন্তু তার মোবাইল ফোন চালু ছিল। হাবিবুল্লাহর একটা মেয়ে সন্তানসহ স্ত্রী মেয়েকে নিয়ে তার বাবার বাড়ি ঝিনাইদহ অবস্থান করছে।

এব্যাপারে কুমারখালী থানার ইনচার্জ বলেন, সকালে পান্টি বাজারে নিজ প্রতিষ্ঠান থেকে হাবিবুল্লাহ নামের একজন ব্যাবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটির ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।