Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে টিভি মেকানিককে কুপিয়ে জখম

admin • 25 Aug 2025, 10:46 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুমারখালীতে টিভি মেকানিককে কুপিয়ে জখম

 কুষ্টিয়ার কুমারখালীতে এক টিভির মেকানিককে কুপিয়ে জখম করেছে তার আরেক প্রতিবেশী ফ্রীজ মেকানিক। ঘনটানাটি গত শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার বাসস্ট্যান্ডের উপজেলার রোডের আরকে টাওয়ারের শাকিল লাইট হাউজে ঘটে। সেসময় প্রতিপক্ষের হামলায় শরিফুল ইসলাম নামে একজন গুরুতর আহত হন।

 

আহত শরিফুল উপজেলার নন্দলালপুর ইউনিয়নের পুরাতন চড়াইকোল গ্রামের আবু দাউদের ছেলে। এ হামলায় শরিফুলের মাথায় গুরুত্বর জখম হয় এবং তার মাথায় নায়টি সেলাই রয়েছে। বর্তমানে তিনি কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে কুমারখালী থানায় একটি এজাহার জমা দিয়েছেন আহত শরিফুল ইসলাম বাদী হয়ে।

 

এজাহার সূত্রে জানা যায়, শরিফুল ইসলামের পার্শ্ববর্তী দোকানে ফ্রীজ সার্ভিসিং করেন শেরকান্দির পৌরসভা সংলগ্ন শাজাহান শেখের ছেলে শাকিল রেজা। দীর্ঘদিন ধরেই এই শাকিল রেজা শরিফুল কে নিয়ে নানা রকম কটুক্তি করে আসছিল একই স্থানের আরেক মেকানিং আবু জাফরের কাছে। পরবর্তীতে এ নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এরই প্রেক্ষিতে গত শনিবার অভিযুক্ত শাকিল ও তার পিতা শাহজাহান সহ চারজনকে সাথে নিয়ে শরিফুলের দোকানে দেশীয় অস্ত্রসহ হামলা চালায় ।

 

সেসময় তাদের এলোপাতারি কোপে শরিফুল গুরুতর আহত হন। বিশেষ করে তার মাথার জখমের কারনে তিনি মাটিতে লুটিয়ে পরেন। পরে তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

 

এ বিষয়ে প্রত্যক্ষদশী, স্থানীয় আব্দুল কাদের পরামানিকের ছেলে রিপন প্রামানিক জানান, রিপন যেভাবে শরিফুলের উপর হামলা চালিয়েছে তা অন্যায়। একজন মানুষকে এভাবে মারা ঠিক নই। আমরা এই হামার সঠিক তদন্তসহ বিচার চাই।

 

এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, বিষয়টি কুমারখালী থানা পুলিশ অবগত আছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।