কুমারখালীতে জরুরি আইন-শৃংখলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান আলোচক ছিলেন সেনাবাহিনীর ক্যাপটেন সাকলাইন আহমেদ। ইউএনও এস এম মিকাইল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, কুমারখালী থানার অফিসার ইনচার্জ আকিবুল ইসলাম আকিব, সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির আফতাব উদ্দিন, নায়েবে আমির আফজাল হোসাইন, ব্যাবসায়ীক নেতা সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, মাওলানা সামসদ্দিন আহমাদ, জাহাঙ্গীর আলম বয়েন, উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফর রহমান, মনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, আইনজীবি এ্যাড.শাতিল মাহমুদ, আতিকুর রহমান সবুজ, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক লিপু খন্দকার, সাধারন সম্পাদক সোহাগ মাহমুদ,সিনিয়র সাংবাদিক মাহমুদ শরীফ, শরিফুল ইসলাম, ছাত্র উপদেষ্টা আসাদুজ্জামান, কামরুজ্জান সোয়াদ প্রমূখ।
সভায় কুমারখালীর আইন-শৃংখলা যাতে নষ্ট না হয়, তার উপর গুরুত্বারোপ করে সবাইকে এ ব্যাপারে সজাগ থাকার আহব্বান জানানো হয়।





